ঢাকা     রোববার   ৩১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৭ ১৪৩৩ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ৩১ মে ২০২৬  
টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলের ভূঞাপুরে বাসচাপায় সুরুজ আকন্দ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

রবিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম ভূঞাপুর নতুন বাইপাস রোডে এ দুর্ঘটনা ঘটে। সুরুজ আকন্দ পশ্চিম ভূঞাপুর গ্রামের কালু আকন্দের ছেলে।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূঞাপুর বাজার থেকে আলম ও সুরুজ আকন্দ মোটরসাইকেলযোগে পশ্চিম ভূঞাপুরে যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী একটি যাত্রীবাহী বাস তাদের বহনকারী মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুরুজ আকন্দ নিহত হন। আহত হন মোটরসাইকেলচালক আলম। তাকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভূঞাপুর থানার ওসি সাব্বির রহমান জানান, “মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

ঢাকা/কাওছার/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়