ঢাকা     রোববার   ৩১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৭ ১৪৩৩ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ৩১ মে ২০২৬   আপডেট: ১৬:৫৩, ৩১ মে ২০২৬
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

ফরিদপুরের নগরকান্দায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে গেছে। এ ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (৩১ মে) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার ঝাটুরদিয়া বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, বোরাক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে খুলনা যাচ্ছিল। পথে ঝাটুরদিয়া বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি মহাসড়ক থেকে ছিটকে সড়কের পাশের খাদে উল্টে পড়ে।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযানে অংশ নেন।

নগরকান্দা থানার ওসি রসুল সামদানী আযাদ বলেন, “দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছিল। তবে, আইনশৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকারী সংস্থার তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।”

ঢাকা/তামিম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়