বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মাহমুদের মরদেহ উদ্ধার
বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মাহমুদ। ফাইল ফটো
জাতীয় প্রেসক্লাবের সদস্য এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মাহমুদের মরদেহ উদ্ধার করা হয়ছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে প্রেসক্লাবের বাথরুম থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
আলী মাহমুদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তার আকস্মিক মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
ঢাকা/আলী/ইভা