ভাষা শহীদদের ডিআরইউয়ের শ্রদ্ধা
অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
ডিআরইউর সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির নেতা ও সদস্যরা ফুলেল শ্রদ্ধা অর্পণ করে শহীদদের স্মরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন এবং কার্যনির্বাহী সদস্য আকতার হোসেন ও আলআমিন আজাদ।
ঢাকা/এএএম/এসবি