ঢাকা     মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৪ ১৪৩২ || ১৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ছাত্র ইউনিয়নের সেক্রেটারি হলেন লাকী

সোহাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছাত্র ইউনিয়নের সেক্রেটারি হলেন লাকী

লাকী আক্তার

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি : বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে হাসান তারেককে সভাপতি ও শাহবাগের গণজাগরণ মঞ্চের স্লোগানকন্যা লাকী আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠনের ৩৬তম কাউন্সিলের মধ্য দিয়ে এই কমিটি গঠিত হয়।

এই বিষয়ে লাকী আক্তার বলেন, ‘আমি যদিও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি, তার পরও সম্মিলিতভাবে আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করব।’

কমিটির অন্য সদস্যরা হলেন : সাংগঠনিক সম্পাদক জি এম জিলানী;  সহসভাপতি আবু তারেক, মারুফ বিল্লাহ, জাহিদুল ইসলাম, হাবিব হাসিবুর রহমান, মতিউর রহমান, শহিদুল্লাহ শহীদ, আল আমিন আহমেদ ও মাহমুদ হোসেন; সহকারী সাধারণ সম্পাদক লিটন নন্দী, তন্ময় ধর ও বিধান কুমার বিশ্বাস; কোষাধ্যক্ষ সুমন সেনগুপ্ত; দপ্তর সম্পাদক আল আমিন; শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক সিয়াম সারোয়ার; স্কুলছাত্র-বিষয়ক সম্পাদক অনিক রায়; বিজ্ঞান, প্রযুক্তি ও আন্তর্জাতিক বিভাগীয় সম্পাদক জহিরুল ইসলাম; প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়েজউল্লাহ; সাংস্কৃতিক সম্পাদক তুহিন কান্তি দাশ; ক্রীড়া সম্পাদক রমেন চক্রবর্তী; সমাজকল্যাণ ও পরিবেশ-বিষয়ক সম্পাদক ইউনা ইসলাম; সদস্য এস এম শুভ, রিয়াজ হোসেন, ফারহান হাবীব, সুকান্ত শীল, প্রেমাংশু মজুমদার, আহসান হাবীব, রাশেদুল হাসান, মিঠুন রায়, সোহেল রানা, আহমেদ আফরোজ, অন্তর চক্রবর্তী, মারুফ আহমেদ খান, আয়াতুল্লাহ খোমেনী, মুশফিক তপু, তাহমিদা আক্তার, আহমেদ পাশা, মাহমুদুল হাসান ও ঋদ্ধ অনিন্দ্য।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চে লাকি স্লোগানকন্যা হিসেবে ব্যাপক পরিচিতি পান।

 

 

রাইজিংবিডি/ সোহাগ / ক.কর্মকার

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়