ঢাকা     মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৪ ১৪৩২ || ১৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে মহাসড়ক থেকে সহস্রাধিক দোকান উচ্ছেদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১১, ৬ এপ্রিল ২০২৬  
নারায়ণগঞ্জে মহাসড়ক থেকে সহস্রাধিক দোকান উচ্ছেদ

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর এলাকায় দোকান উচ্ছেদ করা হয়।

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর এলাকায় যানজট নিরসনে রাস্তার পাশে গড়ে ওঠা এক হাজার অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়।

আরো পড়ুন:

অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান এবং সোনারগাও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।

এ সময় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা, কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষ্ণু পদ শর্মা, বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। 

ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, মহাসড়কে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং যানজট নিরসনে জেলা প্রশাসকের নির্দেশক্রমে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
 

ঢাকা/অনিক/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়