জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ৭৫, সর্বোচ্চ ২৩১০ টাকা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৩:০৩, ৯ এপ্রিল ২০২২
আপডেট: ১৩:১২, ৯ এপ্রিল ২০২২
এ বছর ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ৭৫ টাকা ও সর্বোচ্চ ২৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (৯ এপ্রিল) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এ হার নির্ধারণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।
উল্লেখ্য, গত বছর ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ৭০ ও সর্বোচ্চ ২৩১০ টাকা ছিল। সেই হিসাবে সর্বনিম্ন ফিতরা ৫ টাকা বাড়লেও সর্বোচ্চ একই রয়েছে।
নঈমুদ্দীন/কেআই