ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অফিসের সময় কমানোর বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ১৮ জুলাই ২০২২   আপডেট: ১৪:৫১, ১৮ জুলাই ২০২২
অফিসের সময় কমানোর বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন বলেছেন, অফিসের সময় কমানো হতে পারে অথবা ওয়ার্ক ফ্রম হোম হতে পারে। অফিসে যতটুকু না করলেই না, এমনভাবে বিদ্যুৎ ব্যবহার করার বিষয়টি চিন্তা করছি। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত হবে।

সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৩টা বা ৪টা পর্যন্ত করার প্রস্তাব এসেছে। এ বিষয়ে আলোচনা চলছে। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

প্রতিমন্ত্রী বলেন, মানুষের কষ্ট যাতে না হয়, সেটা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেবো। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা চলছে। যেটা করলে ভালো হয় সেটাই করবো। প্রধানমন্ত্রীর কাছ থেকে সিদ্ধান্তটা আমরা নেবো। আমরা সব বিষয় বিশ্লেষণ করে সঠিক কাজটি করার চেষ্টা করবো।

পড়ুন

লোডশেডিং থাকবে সেপ্টেম্বর পর্যন্ত

 ‘কাল থেকে সারা দেশে এলাকাভিত্তিক লোডশেডিং’

সপ্তাহে একদিন বন্ধ থাকবে পেট্রোল পাম্প

/নঈমুদ্দীন/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়