ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে ট্যানারি গুদামে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ১৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৬:১১, ১৭ জানুয়ারি ২০২৫
রাজধানীতে ট্যানারি গুদামে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগ কাঁচাবাজারের কাছে একটি ট্যানারি গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে ওই গুদামে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।

আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


 

ঢাকা/মাকসুদ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়