ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দুবাই যাচ্ছেন প্রধান উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৯, ৯ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২০:৪৬, ৯ ফেব্রুয়ারি ২০২৫
দুবাই যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫ এ যোগ দিতে দুবাই সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে একথা কথা জানান মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র রফিকুল আলম।

আরো পড়ুন:

তিনি বলেন, ‘‘আগামী ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি দুবাইয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের প্রায় ৩০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান উপস্থিত থাকবেন।’’

মানবপাচারের বিষয়ে মুখপাত্র বলেন, ‘‘একটি বাংলাদেশি এজেন্সি কাজ দেওয়ার লোভ দেখিয়ে কিছু মানুষকে রাশিয়ায় পাঠিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়াতে বাধ্য করে। মানবপাচারের দায়ে গেল সপ্তাহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে প্রবাসে থাকা বাংলাদেশিরা সমস্যার সম্মুখীন হলে দূতাবাস তাদের দেশে ফেরাতে কাজ করবে।’’

কঙ্গো শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সবাই নিরাপদ আছে বর্ণনা করে রফিকুল আলম বলেন, ‘‘বাংলাদেশের সামরিক বাহিনীর যুদ্ধ সরঞ্জাম নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে।’’

ঢাকা/হাসান/এনএইচ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়