ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ২ মার্চ ২০২৫  
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

ফাইল ফটো

জাতীয় ভোটার দিবস উদযাপনের পাশাপাশি আজ রবিবার (২ মার্চ) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি কর্মকর্তারা জানান, জাতীয় ভোটার দিবসে প্রতিবারের মতো এবার প্রকাশ করা হবে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা। যে তালিকার ভিত্তিতেই হতে পারে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশন।

আরো পড়ুন:

এদিকে, এবারের ভোটার দিবসে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

কমিটির সভাপতি ও নির্বাচন ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামানের সই করা এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ভোটার দিবস উপলক্ষ্যে মাঠ পর্যায়ে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ে র্যালি, আলোচনা সভা আয়োজন করা হবে। কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে নির্বাচন ভবনে। এতে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের মধ্য থেকে ১০ জন, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি, ইউএনডিপির প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে অবজার্ভার গ্রুপ থেকে কিছু ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া র‍্যালিতে থাকবেন কোনো সেলিব্রেটি।

অন্যদিকে, ভোটার দিবসকে উপলক্ষ্য করে নাগরিকদের ভোটার হওয়ার প্রতি উৎসাহমূলক নানা প্রচার কার্যক্রমও হাতে নেবে সংস্থাটি।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন, নারী ভোটার ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন। তৃতীয় লিঙ্গর ভোটার ৯৩২ জন।

গত ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালানাগাদ কার্যক্রমে ইসির তথ্য সংগ্রহকারীরা মোট ৫০ লাখ ৯০ হাজার ৩৭ জনের তথ্য সংগ্রহ করেছেন। নিবন্ধন শেষে তারাও ভোটার তালিকায় যুক্ত হবেন।

ঢাকা/হাসান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়