ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন রাষ্ট্রদূত সুফিউর রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ২০ এপ্রিল ২০২৫   আপডেট: ১৫:২২, ২০ এপ্রিল ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন রাষ্ট্রদূত সুফিউর রহমান

রাষ্ট্রদূত মো. সুফিউর রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রাষ্ট্রদূত মো. সুফিউর রহমানকে। তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদা পাবেন।

রবিবার (২০ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের রুলস অব বিজনেস ১৯৯৬ এর ধারা তিন-বি অনুযায়ী উপদেষ্টাকে সহায়তা দিতে সুফিউর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হলো।

নবম ব্যাচের কর্মকর্তা সুফিউর রহমান ১৯৯০ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দান করেন। তিনি জেনেভায় জাতিসংঘ অফিসে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডে রাষ্ট্রদূত, অস্ট্রেলিয়া, মিয়ানমার ও শ্রীলঙ্কাতে রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।

২০২৪ সালে অবসরে যাওয়ার পরে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে যোগ দেন।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়