ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ট্রেনে ফিরতি যাত্রার শেষ দিনের টিকিট মিলছে আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ৫ জুন ২০২৫  
ট্রেনে ফিরতি যাত্রার শেষ দিনের টিকিট মিলছে আজ

ঈদুল আজহার ছুটির শেষ দিনের টিকিট মিলছে আজ। ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার আন্তঃনগর ট্রেনের অগ্রিম শেষ দিনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশে রেলওয়ে।

বৃহস্পতিবার (৫ জুন) বিক্রি করা হচ্ছে আগামী ১৫ জুনের ট্রেনের টিকিট।

সকাল ৮টায় বিক্রি শুরু হয়েছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। আর দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর আসনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ৯ জুনের আসনের টিকিট বিক্রি হয়েছে ৩০ মে, ১০ জুনের আসনের টিকিট বিক্রি হয়েছে ৩১ মে, ১১ জুনের আসনের টিকিট বিক্রি হয়েছে ১ জুন, ১২ জুনের আসনের টিকিট বিক্রি হচ্ছে আজ ২ জুন, ১৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৩ জুন, ১৪ জুনের আসনের টিকিট বিক্রি হচ্ছে ৪ জুন এবং ১৫ জুনের আসনের টিকিট বিক্রি হচ্ছে ৫ জুন।

আরো জানা গেছে, ঈদের পরে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে। এসময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না।

নিয়ম অনুযায়ী, প্রতিজন টিকিটপ্রত্যাশী চারটি আসনের টিকিট একবার একসঙ্গে কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় লিখতে হবে।

ঢাকা/হাসান/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়