ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ম্যাজিস্ট্রেটদের নির্বাচনে দায়িত্ব পালনকালে নতি স্বীকার না করার নির্দেশ সিইসির

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ২২ অক্টোবর ২০২৫   আপডেট: ১৩:৫৭, ২২ অক্টোবর ২০২৫
ম্যাজিস্ট্রেটদের নির্বাচনে দায়িত্ব পালনকালে নতি স্বীকার না করার নির্দেশ সিইসির

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

ম্যাজিস্ট্রেটদের নির্বাচনে দায়িত্ব পালনের সময় কোনো ধরনের চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, “নির্বাচন কমিশন কোনো চাপের কাছে মাথা নত করবে না। আইন অনুযায়ী কমিশন নির্দেশনা দেবে, বেআইনি কোনো নির্দেশনা দেওয়া হবে না।”

আরো পড়ুন:

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য ‘নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, “দেশের বর্তমান পরিস্থিতির মূল কারণ হলো আইনের প্রতি শ্রদ্ধার অভাব।” এ অবস্থা থেকে উত্তরণের জন্য সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সিইসি পরামর্শ দেন- নির্বাচনকালীন যেকোনো সংকট মোকাবিলার মানসিক প্রস্তুতি থাকতে হবে। ভোট বাক্স দখলের পর মাঠে গেলে হবে না, তখন কিছু করার সময় থাকে না।

ঢাকা/এএএম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়