ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যেসব এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে আজ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪০, ১০ জানুয়ারি ২০২৬  
যেসব এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে আজ

ঢাকার মিরপুর রোডে গ্যাস লাইনের ৪ ব্যাসের ভালভ ফেটে সৃষ্ট লিকেজের মেরামতের কাজ চলছে। এ কারণে কয়েকটি এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে।

শনিবার (১০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিরপুর রোডে গণভবনের সম্মুখে ৪ ব্যাসের ভালভ ফেটে সৃষ্ট লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভালভ বন্ধ করে চাপ সীমিত করায় ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ সংলগ্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। 

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

ঢাকায় গত কয়েক ধরেই গ্যাসের স্বল্পচাপ কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। কোনো কোনো এলাকায় এক সপ্তাহেও একদিন গ্যাসের দেখা মিলছে না। বাজারে ‘কৃত্রিম’ সংকট রয়েছে গ্যাসের সিল্ডিন্ডারের। এর মধ্যেই আজ আবার নতুন করে এ সমস্যার কথা জানালো তিতাস।

ঢাকা/রায়হান/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়