ঢাকা     বুধবার   ০৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে বিজ্ঞপ্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১০, ১৬ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:২১, ১৬ জানুয়ারি ২০২৬
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে বিজ্ঞপ্তি

জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৮(ক) অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার পদে নিয়োগের উদ্দেশ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে সরকার। এতে যোগ্য প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার পদে নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহের সুবিধার্থে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৬-এ উল্লিখিত যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় তথ্যাদি সংবলিত জীবন-বৃত্তান্ত এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবি আগামী ২৫ জানুয়ারি, ২০২৬ তারিখ, বিকেল ৫ টার মধ্যে সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, কক্ষ নম্বর-৬২৮, ভবন নম্বর-০৪, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর ডাকযোগে/সরাসরি অথবা ই-মেইলে e-mail: [email protected] প্রেরণের জন্য নির্দেশক্রমে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো।

এর আগে, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের শূন্য পদে নিয়োগের সুপারিশ করার জন্য আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বে ছয় সদস্যের বাছাই কমিটি গঠন করে সরকার। গত মঙ্গলবার (১২ জানুয়ারি) এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ একটি গেজেট জারি করে।

গেজেটে বলা হয়, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ৭ ধারা অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ প্রদানের লক্ষ্যে নিম্নোক্ত সদস্যদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়।

নির্বাচন কমিটির অন্যান্য সদস্যরা হলেন-মন্ত্রিপরিষদ সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শামনাজ হুদা; বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাসিব চৌধুরী; জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মনোনীত বা তার প্রতিনিধি হিসেবে মানবাধিকার বিষয়ে প্রতিবেদন অভিজ্ঞতাসম্পন্ন একজন সাংবাদিক এবং গণপূর্ত অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কুবলেশ্বর ত্রিপুরা।

নির্বাচন কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে আইন, বিচার ও সংসদ বিষয়ক বিভাগ।

ঢাকা/আসাদ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়