ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোট প্রদানের হার চার ধাপে ইসিকে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২০, ১১ ফেব্রুয়ারি ২০২৬  
ভোট প্রদানের হার চার ধাপে ইসিকে পাঠানোর নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটের দিন চার ধাপে ভোট প্রদানের হার পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণ চলাকালে নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি কেন্দ্র থেকে এই তথ্য সংগ্রহ করে অনলাইনে এন্ট্রি করতে হবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব শহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা জানানো হয়।

আরো পড়ুন:

নির্দেশনায় বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ভোটের দিন মোট চারবার—সকাল ১০টা, দুপুর ১২টা, দুপুর ২টা এবং ভোটগ্রহণ শেষে—প্রতিটি কেন্দ্র থেকে প্রদত্ত ভোটের সংখ্যা সংগ্রহ করতে হবে।

কেন্দ্রভিত্তিক ভোটের তথ্য সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ডাটা এন্ট্রি অপারেটর RMS ইউজারের মাধ্যমে সিস্টেমে এন্ট্রি করবেন। রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা ড্যাশবোর্ডের মাধ্যমে তা পর্যবেক্ষণ করতে পারবেন। এছাড়া নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও এই পরিসংখ্যান মনিটর করা হবে বলে জানানো হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, প্রতিবার তথ্য সংগ্রহের সময় ভোটগ্রহণ শুরুর পর থেকে নির্ধারিত রিপোর্টিং সময় পর্যন্ত ব্যালট গণনা করে মোট প্রদত্ত ভোটের সংখ্যা নিশ্চিত করতে হবে। সঠিক সময়ে এবং নির্ভুলভাবে তথ্য এন্ট্রির ওপর জোর দিয়েছে কমিশন।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা/এমএসবি//

সর্বশেষ

পাঠকপ্রিয়