ঢাকা     শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ হতে পারে সোমবার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৬:১০, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ হতে পারে সোমবার

ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে ২৯৭টি আসনের সরকারি ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সূত্র বলছে, সোমবার বিজয়ীদের শপথ পড়ানো হতে পারে।

গেজেট প্রকাশের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর তারিখ ঘোষণা এখন সময়ের ব্যাপারমাত্র। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। 

আরো পড়ুন:

আবার শপথ পড়ানোর আইনি জটিলতাও রয়েছে। আইন অনুযায়ী স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান। তবে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী জুলাই অভ্যুত্থানের পর থেকে অজ্ঞাতবাসে রয়েছেন। তার অনুপস্থিতিতে এই দায়িত্ব পালন করার কথা ডেপুটি স্পিকারের। দ্বাদশ সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু জুলাই অভ্যুত্থানের মামলায় কারাগারে।

তাদের অনুপস্থিতিতে শপথ পড়ানোর সুযোগ রয়েছে বলে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন। তবে কে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন, তা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। এ ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারেন- এমন আইনি ব্যাখ্যাও রয়েছে। 

ঢাকা/এমএসবি/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়