ঢাকা     মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খলিলুর রহমানসহ টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী হচ্ছেন যারা 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৫:৩২, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
খলিলুর রহমানসহ টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী হচ্ছেন যারা 

খলিলুর রহমান। ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ জনের নতুন মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী হচ্ছেন দুজন। এছাড়া, একজন টেকনোক্র্যাট প্রতিমন্ত্রীও থাকছেন। 

আরো পড়ুন:

খলিলুর রহমান 
নতুন মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে থাকছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি ২০২৪ সালের নভেম্বরে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পান। পরে ২০২৫ সালের এপ্রিলে তাকে প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

মোহাম্মদ আমিন উর রশিদ 
বিশেষ চমক হিসেবে মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে যুক্ত হচ্ছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাজি আমিন উর রশিদ। তিনি কুমিল্লা দক্ষিণ জেলার নির্বাচনি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 

আমিনুল হক
সাবেক ফুটবলার আমিনুল হক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন। তিনি ঢাকা-১৬ আসন থেকে নির্বাচন করে হেরেছেন। তিনি টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

ঢাকা/আলী/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়