ঢাকা     বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে বিদেশি অতিথি যারা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬  
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে বিদেশি অতিথি যারা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের মন্ত্রিসভার শপথ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি দেশি-বিদেশি বিশিষ্ট অতিথির উপস্থিতিতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়।

শপথ অনুষ্ঠানে বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন, মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা, তুরস্কর আন্ডারসেক্রেটারি বেরিস একিনচি।

আরো পড়ুন:

অধ্যাপক মুহাম্মদ ইউনূস মোট ১৪টি দেশের সরকারপ্রধানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। আমন্ত্রিত দেশগুলোর মধ্যে ছিল সৌদি আরব, চীন, জাপান, ভারত, পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান। আ

টটি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত থাকলেও বাকি ছয়টি দেশের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতরা।

ঢাকা/আলী/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়