ঢাকা     বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেহরি ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৪৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সেহরি ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর জোর দেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর এসব তথ্য জানান।

আরো পড়ুন:

বৈঠকে আলোচনার বিষয়ে প্রতিমন্ত্রী নুর বলেন, জনগণের বিপুল জনসমর্থনের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘‘প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালনে যে কোনো ধরনের প্রভাব ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে এবং দুর্নীতির প্রশ্নে কঠোর অবস্থান নিতে হবে।’’

প্রতিমন্ত্রী জানান, আসন্ন রমজানকে সামনে রেখে সেহরি, ইফতার ও তারাবির সময় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা, দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড চালুর বিষয়ে দ্রুত দৃশ্যমান অগ্রগতি আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।

নুরুল হক নুর আরও বলেন, ‘‘ইমাম ও মুয়াজ্জিনদের কল্যাণে সরকারের একটি বিশেষ উদ্যোগ নেওয়ার ঘোষণার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’’

শ্রমবাজার প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের একটি বড় অংশের শ্রমবাজার মধ্যপ্রাচ্যনির্ভর। অতীতে সেখানে শ্রমবাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ‘‘মধ্যপ্রাচ্যে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর নতুন করে শ্রমবাজার উন্মুক্ত করতে সহায়ক হতে পারে। এ বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিয়েছেন।’’

ঢাকা/এএএম//

সর্বশেষ

পাঠকপ্রিয়