দুর্নীতি ও ধর্মান্ধতা প্রতিরোধ করে একুশের চেতনায় বাংলাদেশ গড়ার আহ্বান
বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
শনিবার শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান
নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দুর্নীতি ও ধর্মান্ধতা প্রতিরোধ করে একুশের চেতনা প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ আহ্বান জানান।
ইফতেখারুজ্জামান বলেন, “একুশের চেতনার ধারাবাহিকতা আছে। বাংলাদেশে নির্বাচন হয়েছে, নতুন সরকার দায়িত্ব নিয়েছে।”
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, “সার্বিক অবস্থা বিবেচনায় নতুন করে যা ভাবতে হবে, সেটি হচ্ছে আমরা মনে করি, দুর্নীতি ও ধর্মান্ধতা একুশে চেতনার সম্পূর্ণ পরিপন্থি। বিশেষ করে বাংলাদেশের সব মানুষের সমান অধিকার পরিপন্থি যত শক্তি আছে, সেটিকে প্রতিহত করা হচ্ছে একুশের চেতনার মূল বিষয়।”
নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধীসহ প্রান্তিক জনগোষ্ঠীর সম–অধিকার নিশ্চিত করাই একুশের চেতনার মূল কথা বলে মনে করেন তিনি।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা