ঢাকা     সোমবার   ০২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিরোধীদল থেকে করা হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ২ মার্চ ২০২৬   আপডেট: ১৭:০৫, ২ মার্চ ২০২৬
বিরোধীদল থেকে করা হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

বিরোধীদল থেকে ডেপুটি স্পিকার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধান বিরোধীদলকে মৌখিকভাবে সাক্ষাতে প্রস্তাব দেওয়া হয়েছে তারা যেন ডেপুটি স্পিকার পদে প্রার্থী ঠিক করেন। জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান রেখে এবং রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐকমত্যের ভিত্তিতে এর বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চায় সরকার।”

তিনি আরো বলেন, “স্পিকার নির্বাচনের দিনই একইসঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারেন। এ বিষয়ে প্রধান বিরোধীদলকে মৌখিক সাক্ষাতে তাদের অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করেন। স্পিকার নির্বাচনের দিন একই সঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারে।”

সরকারি দল হিসেবে স্পিকার ও ডেপুটি স্পিকার দুটোই নিতে পারে। জুলাই জাতীয় সনদের যে সমঝোতা করা হয়েছে সেখানে দুটি ডেপুটি স্পিকারের পদ সৃজন হবে তার মধ্যে বিরোধীদল একটি পদ পাবে। ঠিক এভাবে বলা নেই উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, “ডেপুটি স্পিকার একজন বিরোধীদল থেকে নির্বাচিত হবেন।”

ঢাকা/এএএম/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়