ঢাকা     বুধবার   ১৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ৫ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের ছুটিতে চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ 

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৬, ১৮ মার্চ ২০২৬   আপডেট: ২০:৪৬, ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ 

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ ঈদের ছুটিতেও চালু থাকছে।

আগামী ২৪ মার্চ পর্যন্ত ২৪ ঘণ্টা ৭ দিন এই নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। এতে ৩ শিফ্টে ২০ জন কর্মকর্তা ও ২৪ জন কর্মচারী পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন। প্রবাসী কল সেন্টার, লিফট-৭, প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন, ঢাকা এই ঠিকানায় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নাম্বার হচ্ছে (টোল ফ্রি) দেশে থেকে ১৬১৩৫ এবং বিদেশ হতে +৮৮০৯৬১০১০২০৩০।

আরো পড়ুন:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রোজলিন শহীদ চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ‌্য জানা‌নো হয়।

এতে আরো বলা হয়, নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং নিয়ন্ত্রণ কক্ষের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।

এছাড়া অফিস আদেশে কার্যপরিধি হিসেবে উল্লেখ করা হয়েছে যে, নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিদেশস্থ শ্রমকল্যাণ উইংয়ের সাথে যোগাযোগ রক্ষা করবেন এবং ছক অনুযায়ী তথ্য সংগ্রহপূর্বক ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে জমা দিবেন।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে ১০ মার্চ হতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়