ঢাকা     বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৭ ১৪৩৩ || ১২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বায়তুল মোকারর‌মে বিশেষ দোয়া

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ৩০ এপ্রিল ২০২৬  
বায়তুল মোকারর‌মে বিশেষ দোয়া

মহান মে দিবস ২০২৬ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘ইসলামের দৃষ্টিতে শ্রমিকের অধিকার ও মর্যাদা’ শীর্ষক এক আলোচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প‌তিবার (৩০ এপ্রিল) আগারগাঁও প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছি‌লেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান।

আরো পড়ুন:

ইসলামের আলোকে শ্রমিকদের ন্যায্য অধিকার, সম্মান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “ইসলামে শ্রমিককে যথাযথ মর্যাদা দেওয়ার নির্দেশনা রয়েছে এবং তাদের প্রতি ন্যায়সঙ্গত আচরণ নিশ্চিত করা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব।”

সমন্বয় বিভাগের পরিচালক হাজেরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন সচিব শেখ মুর্শিদুল ইসলাম, পরিচালক আনিসুজ্জামান শিকদার, ড. হারুনর রশীদ, জাকির হোসেন প্রমুখ।

বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মপরিবেশের উন্নয়ন এবং মানবিক আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ, শ্রমজীবী মানুষের সুখ-সমৃদ্ধি এবং বৈশ্বিক শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়