ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নতুন প্রজন্মকে দেশপ্রেম ও ধর্মীয় নৈতিকতায় গড়ে তুলতে হবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ১৩ মে ২০২৬   আপডেট: ১৪:৩০, ১৩ মে ২০২৬
নতুন প্রজন্মকে দেশপ্রেম ও ধর্মীয় নৈতিকতায় গড়ে তুলতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, নতুন প্রজন্মকে দেশপ্রেম ও ধর্মীয় নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলতে ইসলামী শিক্ষামূলক প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। ইসলামের সঠিক শিক্ষা প্রচার এবং উগ্রবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে সুস্থ সংস্কৃতির বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বুধবার (১৩ মে) ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত মাসব্যাপী ‘আলোকিত মাহে রমাদান’ ইসলামী প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

বুধবার সকালে রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের মানুষ জন্মগতভাবেই ধর্মপ্রাণ এবং তারা সব ধর্মকে সম্মান করতে জানে। ইসলামের সঠিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিগত সরকারের আমলে দেশে এমন রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যেখানে ইসলামী শিক্ষামূলক অনুষ্ঠানের পরিবেশ সংকুচিত হয়ে পড়ে। কোথাও কোথাও মাদ্রাসার ছাত্র পরিচয় দেওয়া, টুপি-দাড়ি রাখা বা নামাজ পড়াকেও সন্দেহের চোখে দেখা হতো। ধর্ম নিয়ে বিভাজন সৃষ্টি করে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মালেক। তিনি তরুণ প্রজন্মের নৈতিক চরিত্র গঠন ও মানবিক সমাজ বিনির্মাণে ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম. কফিল উদ্দিন, মোস্তফা জামান ও আক্তারুজ্জামান আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ইসলামী মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও আদর্শ নাগরিকত্ববোধ গড়ে তোলার লক্ষ্যেই মাসব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উত্তরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন তথ্যমন্ত্রীসহ অতিথিরা।

ঢাকা/নজরুল/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়