ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভুল করে এক মাসের শিশুকে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ১৩ মে ২০২৬   আপডেট: ১৫:২৬, ১৩ মে ২০২৬
ভুল করে এক মাসের শিশুকে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন

টাঙ্গাইলের ভূঞাপুরে এক মাস বয়সী শিশু ফাতিহাকে নিয়মিত টিকার পরিবর্তে দুই ডোজ জলাতঙ্কের র‍্যাবিক্স ভ্যাকসিন দেওয়ার অভিযোগ উঠেছে। 

বুধবার (১৩ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম এ ভ্যাকসিন প্রয়োগ করেন। পিআরএলে থাকা কাইয়ুমকে ডেকে এনে ভ্যাকসিন প্রয়োগ করান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। 

আরো পড়ুন:

শিশুর মা মৌ বেগম ও বাবা মো. কাজল অভিযোগ করেন, এক মাস বয়সী ফাতিহাকে নিয়মিত টিকা দিতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান মা মৌ। সেখানে ভ্যাকসিন দেওয়ার কথা স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর। কিন্তু, তিনি উপস্থিত না দিয়ে পিআরএলে থাকা স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুমকে ডেকে আনেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ। এসময় স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুম শিশুটিকে দুই ডোজ  র‍্যাবিক্স ভ্যাকসিন প্রয়োগ করেন। 

এ ঘটনায় পরিবারের লোকজন প্রতিবাদ করলে তাদের সঙ্গেও খারাপ ব্যাবহার করেন কাইয়ুম। স্বাস্থ্য কর্মকর্তার গাফলতিকে দায়ী করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে শিশুটির পরিবার। 

অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুম জানান, ভুল বসত এমনটি হয়েছে। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। 

নিজের ভুল স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ বলেন, “এটি অনাকাঙ্খিত ভুল। আরো সতর্ক হওয়া দরকার ছিল। তবে, এ ভ্যাকসিন কোনো সমস্যা হবে না। তারপরও পরিবারের সদস্যদের যোগাযোগ রাখতে বলা হয়েছে।”

এ বিষয়ে জানতে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জুর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়