ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

১৮ বছর পর ২৭তম বিসিএসের ৯৬ জনকে নিয়োগ দিল সরকার 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ১৩ মে ২০২৬  
১৮ বছর পর ২৭তম বিসিএসের ৯৬ জনকে নিয়োগ দিল সরকার 

দীর্ঘ ১৮ বছরের আইনি লড়াই শেষে ২৭তম বিসিএসের বঞ্চিত ৯৬ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার( ১৩ মে) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া প্রার্থীদের আগামী ১৮ মের মধ্যে নিজ ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা দপ্তরে যোগ দিতে বলা হয়েছে।

২০০৭ সালে চারদলীয় জোট সরকারের শেষ সময়ে ২৭তম বিসিএসের মৌখিক পরীক্ষায় ৩,৫৬৭ প্রার্থী উত্তীর্ণ হন। একই বছর তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ওই ফল বাতিল করে জুলাই মাসে দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নেয়।

২০০৮ সালের সেপ্টেম্বরে প্রকাশিত দ্বিতীয় ফলে উত্তীর্ণ ৩,২৯ জনকে নিয়োগ দেওয়া হয়। প্রথমবার উত্তীর্ণ বঞ্চিত প্রার্থীরা ফল বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতে যান। ২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্ট ফল বাতিলকে বৈধ ঘোষণা করে।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি আপিল বিভাগ বঞ্চিত ১,১৩৭ জনকে নিয়োগের নির্দেশ দেন। সেই রায়ের ধারাবাহিকতায় এবার ৯৬ জনকে নিয়োগ দেওয়া হলো।

ঢাকা/এএএম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়