ঢাকা     বুধবার   ১০ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রশাসনে দুর্নীতির জায়গা নেই, জবাবদিহি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ১০ জুন ২০২৬   আপডেট: ১৮:০৪, ১০ জুন ২০২৬
প্রশাসনে দুর্নীতির জায়গা নেই, জবাবদিহি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ফটো

প্রশাসনিক কাজে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে প্রতিরোধ ও দমনমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।  

আরো পড়ুন:

বুধবার (১০ জুন) বিকালে জাতীয় সংসদে বাজেট অধিবেশনের চতুর্থ দিনে লিখিত প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।  

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সম্প্রতি অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ডিসি ও বিভাগীয় কমিশনারদের বেশ কিছু নির্দেশনা দিয়েছেন।  

প্রধানমন্ত্রীর দেওয়া মূল নির্দেশনাগুলো হলো:

প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।  
জিরো টলারেন্স নীতিতে দুর্নীতি প্রতিরোধ ও দমনে কঠোর ব্যবস্থা নিতে হবে।  
অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা বাদ দিয়ে জনস্বার্থে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।  
নিয়োগ, বদলি ও পদায়নে সততা, মেধা ও দক্ষতাই একমাত্র মানদণ্ড হবে।  
সেবা ব্যবস্থা আধুনিক ও ডিজিটাল করতে রূপান্তর প্রক্রিয়া দ্রুত করতে হবে।  
আইন লঙ্ঘনের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে।  
সরকারি সেবা যেন হয়রানিমুক্ত, বিলম্বমুক্ত ও স্বচ্ছ থাকে তা কঠোরভাবে তদারকি করতে হবে।  

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রশাসনিক কাঠামোকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ নিতে হবে।  

ঢাকা/এএএম//

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়