ঢাকা     বুধবার   ১০ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

নীলফামারী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ১০ জুন ২০২৬  
নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

নিহত স্বজনদের আহাজারি।

নীলফামারী সদর উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন। একজন আহত হয়েছেন। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবু বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহতরা হলেন- সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের কুঠিপাড়া নদীরপাড় এলাকার মজিবর রহমান (৫৫) ও কচুকাটা ইউনিয়নের হাজিপাড়া গ্রামের জালাল উদ্দিন (৪৫)। আহত মিঠু ইসলাম (৩৫) ওই ঘটনায় নিহত মজিবর রহমানের ছেলে। তারা সকলে নির্মাণ শ্রমিক। 

এলাকাবাসী জানান, বাবু বাজার এলাকার একটি পুকুরে বিদ্যুৎচালিত সেচযন্ত্র লাগিয়ে মাছ ধরার জন্য পানি নিষ্কাশন করা হচ্ছিল। সেচ পাম্পের বিদ্যুতের থ্রি-ফেজ লাইন অরক্ষিত অবস্থায় পানিতে পড়লে এই চারজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলে মজিবব রহমান মারা যায়। দুইজনকে উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যা আধুনিক জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক জালালকে মৃত ঘোষণা করেন। মিঠু সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

ঢাকা/সিথুন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়