ঢাকা     বুধবার   ১০ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২০, ১০ জুন ২০২৬  
দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

ছয় কেজি দুধ দিয়ে গোসল করেছেন এস এম শাকিল হোসেন।

আসন্ন বিশ্বকাপ ফুটবল ঘিরে সমর্থকদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিয়েছেন ব্রাজিল সমর্থক এস এম শাকিল হোসেন। ব্রাজিল দলের ভারসাম্যহীনতায় তিনি এভাবে দল বদল করেন। 

আরো পড়ুন:

মঙ্গলবার (০৯ জুন) বিকালে জেলা শহরের গেটপাড়া এলাকায় দুধ দিয়ে গোসল করেন ওই যুবক।

ব্রাজিল সমর্থকের এমন কাণ্ডে আলোচনা হয়। দুধ দিয়ে গোসল করার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এস এম শাকিল হোসেনের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামে।

ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন বন্ধুর উপস্থিতিতে এস এম শাকিল হোসেনের মাথায় দুধ ঢালা হচ্ছে। শাকিল বন্ধুদের আরো বেশি দুধ ঢালতে উৎসাহিত করছেন। শাকিল তার আরো দুই বন্ধুর নাম উল্লেখ করে তাদেরও আর্জেন্টিনার সমর্থক হওয়ার আহ্বান জানান। 

ভিডিওতে শাকিলকে বলতে শোনা যায়, জন্মের পর থেকে তিনি ব্রাজিলের সমর্থক। কিন্তু দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়া এবং প্রতিপক্ষ সমর্থকদের নানা বিদ্রূপের কারণে তিনি হতাশ। এ কারণে দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। ৬ কেজি দুধ ও ১ কেজি পানি দিয়ে দিয়ে গোসল করে ব্রাজিল ত্যাগ করলেন। নতুন করে আর্জেন্টিনায় যোগ দেবেন। 

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে নিছক মজা হিসেবে দেখছেন। আবার কেউ ফুটবল সমর্থকদের আবেগের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করছেন। 

আগামী ১১ জুন থেকে ৪৮টি দলের অংশগ্রহণে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপ-২০২৬ শুরু হবে। এ বিশ্বকাপ চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বিশ্বকাপে ব্রাজিল এবং আর্জেন্টিনা ফেভারিট দল।

ঢাকা/বাদল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়