ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৫, ২০ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে জেলা ছাত্রলীগের বিতর্কিত সাধারণ সম্পাদক ছালছাবিল আহমেদ জিসানকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের জরুরি সিদ্ধান্ত মোতাবেক যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছালছাবিল আহমেদ জিসানের বিরুদ্ধে সংগঠনের নীতি-আদর্শ বিরোধী নৈতিক স্থলনজনিত গুরুতর অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সংগঠনের সকল কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। একইসঙ্গে যশোর জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির কার্যক্রম বিলুপ্ত ঘোষণা করা হলো।



রাইজিংবিডি/ঢাকা/২০ মার্চ ২০১৯/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়