ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপির তিন দিনের কর্মসূচি ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ২৪ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৬:২৭, ২৪ ডিসেম্বর ২০২৩
বিএনপির তিন দিনের কর্মসূচি ঘোষণা

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী আহমেদ

আগামী ৭ জানুয়ারিতে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আরও তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি।

রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

আরো পড়ুন:

তিনি বলেছেন, ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি থাকবে। তাই, সেদিন বিএনপির কোনো কর্মসূচি নেই। তবে আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে সারা দেশে গণসংযোগ ও লিফলেট-প্রচারপত্র বিলি করা হবে।

আগের তিন দিনের কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন রুহুল কবির রিজভী আহমেদ। 

গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ২১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, অভিযোগ করে তিনি বলেছেন, একই সময়ে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় সারা দেশে বিএনপি ৩০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন।

মেয়া/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়