ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আ.লীগের নির্বাচনি ইশতেহার অনুষ্ঠান চলছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ২৭ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১২:০৪, ২৭ ডিসেম্বর ২০২৩
আ.লীগের নির্বাচনি ইশতেহার অনুষ্ঠান চলছে

‘স্মার্ট বাংলাদেশ: উন্নয়ন দৃশ্যমান বাড়বে এবার কর্মসংস্থান’ ঘোষণার মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনি-২০২৪ ইশতেহার শুরু করেছে আওয়ামী লীগ। অনুষ্ঠানে সভাপতিত্ব ও নির্বাচনি ইশতেহার উপস্থাপন করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

আরো পড়ুন:

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী, কূটনীতিক, বিভিন্ন দেশের নির্বাচন পর্যবেক্ষক দল উপস্থিত হয়েছেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইশতেহার প্রণয়ন উপ-কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

/পারভেজ/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়