লাশের ওপর দিয়ে নির্বাচনে জয়ী হতে চাচ্ছেন তারা: নাহিদ ইসলাম
সোমবার ঢাকার রামপুরার কুঞ্জবন এলাকায় গণসংযোগ করেন নাহিদ ইসলাম। ছবি: রাইজিংবিডি
ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো লাশের রাজনীতি শুরু করেছেন প্রতিদ্বন্দ্বীরা। মানুষ হত্যা করে লাশের ওপর দিয়ে নির্বাচনে জয়ী হতে চাচ্ছেন তারা।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার রামপুরার কুঞ্জবন এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আওয়ামী লীগ আমলে আমরা যা দেখেছি তার সবকিছু এখন ফিরে আসছে। ১২ ফেব্রুয়ারি যে কেন্দ্র দখল হবে না, তারও নিশ্চয়তা নেই।”
তার আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, “কেউ সংবিধান বা আইন লঙ্ঘন করছেন এইটা মেনে নিতে পারি না, এ কারণেই আমরা আদালতে গিয়েছি।”
ঢাকা/রায়হান/ইভা