ঢাকা     শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইনকিলাব মঞ্চের সদস্যদের ওপর হামলা ন্যক্কারজনক: নাহিদ 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ৬ ফেব্রুয়ারি ২০২৬  
ইনকিলাব মঞ্চের সদস্যদের ওপর হামলা ন্যক্কারজনক: নাহিদ 

ছবি: রাইজিংবিডি 

ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “ওসমান হাদির বিচারের দাবিতে অবস্থান নেওয়া ইনকিলাব মঞ্চের সদস্যদের ওপর হামলা ন্যক্কারজনক। এ হামলার পেছনে কারা দায়ী, পুলিশকে কারা ইন্ধন দিয়েছে সেটা খতিয়ে দেখা উচিত।”

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাড্ডার সাতারকুলে নির্বাচনি গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

নাহিদ ইসলাম বলেন, “সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না। একটি বিশেষ দলের প্রার্থী ফ্যামিলি কার্ডের নামে এরই মধ্যে ভোটারদের অর্থ সামগ্রী দিয়ে যাচ্ছে, আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে। বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি।”

ঢাকা/রায়হান/সাইফ 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়