কুমিল্লা-খুলনাসহ বিভিন্ন স্থানে টাকা লেনদেন করছে জামায়াত: মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। ছবি টিভি থেকে নেওয়া
কুমিল্লা, নোয়াখালী ও খুলনাসহ বিভিন্ন স্থানে জামায়াত টাকা লেনদেন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহদী আমীন বলেন, “সৈয়দপুর বিমানবন্দরের কাণ্ডকে বিচ্ছিন্ন হিসেবে দেখার কারণ নেই।”
মাঠের বাস্তবতায় নির্বাচনে বিএনপির বিজয় অনিবার্য বলে মনে করছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
ঢাকা/আলী/সাইফ