ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোট দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২১, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১০:২৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ভোট দিলেন তারেক রহমান

রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বৃহস্পতিবার সকালে ভোট দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।

আরো পড়ুন:

সকাল থেকেই গুলশান এলাকার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ৯টা ৩৫ মিনিটে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন তারেক রহমান। ভোট দেওয়া শেষে তিনি সংক্ষিপ্তভাবে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত দেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আজ সকাল সাড়ে ৭টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। যা বিকাল পর্যন্ত চলবে। নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিশেষ নজরদারি রাখা হয়েছে।

গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। ভোটারদের দীর্ঘ লাইন না থাকলেও ধীরে ধীরে ভোটার উপস্থিতি বাড়ছে। 

ঢাকা/আলী/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়