চরমোনাই পীরের বাসায় যাচ্ছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
তারেক রহমান ও মুফতি সৈয়দ রেজাউল করিম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম (চরমোনাই পীর)-এর বাসায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ সোমবার সন্ধ্যায় মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবেন। বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ জানান, সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর রমনার সিদ্ধেশ্বরী রোডে অবস্থিত আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসভবনে সৌজন্য সাক্ষাতে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা/আলী/ফিরোজ