ঢাকা     মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১২ ১৪৩২ || ৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইফতার মাহফিলে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ জামায়াত আমির

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ২৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২০:২৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ইফতার মাহফিলে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা ও ইফতার মাহফিলের। সেখানে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রধান বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা গণমাধ্যমকে বলেন, ‍“হঠাৎ যাত্রাপথে তিনি বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে যান। যার কারণে তিনি প্রোগ্রামস্থলে আসতে পারেননি।”

আরো পড়ুন:

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন বলেন, “আমরা জামায়াত আমিরের জন্য দোয়া করি-আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করে দেন।”

তিনি বলেন, “জাতি আশা করেছিল তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন। যেকোনো কারণে তিনি প্রধান বিরোধীদলীয় নেতা হয়েছেন। ইনশাআল্লাহ তিনি প্রমাণ করবেন বিরোধীদলীয় নেতার আদর্শ কেমন হওয়া উচিত।”

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়