জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমা (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জয়নুল আবদিন ফারুক ফেসবুক দেওয়া এক পোস্টে স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি অসুস্থ কানিজ ফাতেমাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ-১ লেক রোডের ৪৩ নম্বর বাসার সামনে মরহুমার প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। দ্বিতীয় জানাজা আগামীকাল ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুরস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে দলীর নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
ঢাকা/আলী/ফিরোজ