ঢাকা     শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৪ ১৪৩২ || ৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রমজানে প্রস্রাবে জ্বালাপোড়ার সমস্যা বেড়েছে? বিশেষজ্ঞের পরামর্শ

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৯:০৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
রমজানে প্রস্রাবে জ্বালাপোড়ার সমস্যা বেড়েছে? বিশেষজ্ঞের পরামর্শ

ছবি: প্রতীকী

সিয়াম সাধনার এ মাসে অনেকের ক্ষেত্রেই প্রস্রাবে জ্বালাপোড়ার সমস্যা বেড়ে যায়। এ ছাড়া আরও যেসব উপসর্গ দেখা দিতে পারে, সেগুলো হলো— ঘন ঘন প্রস্রাব হওয়া,  প্রস্রাব ধরে রাখতে না পারা, প্রস্রাবের রাস্তায় ব্যথা এবং অস্বস্তি বা জ্বালা অনুভব হতে পারে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেন মুন্সী এক সাক্ষাৎকারে বলেন, ‘‘প্রস্রাবে জ্বালাপোড়া বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই) হওয়ার পেছনে নানা কারণ রয়েছে। যেমন—জীবাণু (অরগানিজম) দ্বারা সংক্রমণ এবং এগ্রাভেটিং ও প্রিডিসপোজিং ফ্যাক্টর। ডায়াবেটিস, প্রস্রাবের রাস্তায় পাথর, জন্মগত ত্রুটি, ক্রনিক কিডনি ডিজিজ, অপরিচ্ছন্নতা, দীর্ঘ সময় পানি পান না করা এবং একসঙ্গে অতিরিক্ত পানি পান করা।’’

আরো পড়ুন:

পানিশূন্যতার ভূমিকা কতটা?
রমজানে দীর্ঘ সময় রোজা রাখার কারণে পানি পান করা সম্ভব হয় না। ফলে পানিশূন্যতা দেখা দিতে পারে, যা ইউটিআই বা প্রস্রাবের জ্বালাপোড়ার ঝুঁকি বাড়াতে পারে।

এই বিশেষজ্ঞের পরামর্শ হলো—
১. ২৪ ঘণ্টায় শরীরের যে পরিমাণ পানির প্রয়োজন, তা ইফতার থেকে সেহরির মধ্যবর্তী সময়ে পূরণ করতে হবে।

২. আগে যদি কেউ দিনে দেড় থেকে আড়াই লিটার পানি পান করে থাকেন, তবে একই পরিমাণ পানি রাতের সময়টুকুর মধ্যে ভাগ করে পান করা উচিত।

৩. একবারে অনেক পানি না খেয়ে সময় ভাগ করে পান করা ভালো।

অর্থাৎ, সচেতনভাবে পানি পান, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ঝুঁকিপূর্ণ রোগ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া—এই তিনটি বিষয় মেনে চললে রমজানে প্রস্রাবজনিত জটিলতা অনেকাংশে এড়ানো সম্ভব।

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়