ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বসুন্ধরা কিংসের সব ম‌্যাচ মালদ্বীপে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৩, ২১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বসুন্ধরা কিংসের সব ম‌্যাচ মালদ্বীপে

এএফসি কাপে নিজেদের উদ্বোধনী ম‌্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবকে স্রেফ উড়িয়ে দিয়েছিল বসুন্ধরা কিংস।

বাংলাদেশের দলটি জিতেছিল ৫-১ গোলে। এরপর করোনার ধাক্কা। মাঠে থাকা ফুটবলাররা চার দেয়ালে বন্দী। পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক। স্বাস্থ‌্যবিধি মেনে ফুটবলাররা ফিরছেন তাঁবুতে। ফিরছে ফুটবলও।

টুর্নামেন্টের পরবর্তী ম‌্যাচগুলো কোথায় অনুষ্ঠিত হবে তা জানতে বাংলাদেশ, ভারত ও মালদ্বীপের কাছে চিঠি পাঠিয়েছিল এএফসি। বাংলাদেশ ও ভারত থেকে কেউ আগ্রহ দেখায়নি। মালদ্বীপ আগ্রহ দেখানোয় তাদের মাটিতেই হচ্ছে টুর্নামেন্টের পরবর্তী খেলা। টুর্নামেন্টের ‘ই’ গ্রুপের খেলা সবগুলোই হবে একটি ভেন্যুতেই।

গ্রুপের ম্যাচগুলো হবে ২৩ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত। ২৩ অক্টোবর স্বাগতিক মাঝিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বসুন্ধরা। এরপর ২৬ ও ২৯ অক্টোবর ভারতের চেন্নাই সিটি এবং ১ নভেম্বর টিসি স্পোর্টসের বিপক্ষে খেলবে বসুন্ধরা। বাংলাদেশের ক্লাবটির শেষ ম‌্যাচ ৪ নভেম্বর মালদ্বীপের দলটির বিপক্ষে।

এএফসির কাছ থেকে যাতায়াত বাবদ ৪০ হাজার ডলার ও খাওয়া-দাওয়া বাবদ ৯০ হাজার ডলার পাবে বসুন্ধরা কিংস ও চেন্নাই এফসি। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ প্রসঙ্গে বলেন , ‘এএফসি কাপে মালদ্বীপ ছাড়া অন্য কোন দেশ ভেন্যু হতে আবেদন করেনি। তাই সেখানেই খেলা হবে। এছাড়া সকল অংশগ্রহণকারী দলকে নিয়ম-কানুন মানতে হবে। এজন্য তাদের দুইদফা কোভিড-১৯ টেস্টও করতে হবে।’

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়