ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবারও স্থগিত এশিয়া কাপ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ১৯ মে ২০২১  
আবারও স্থগিত এশিয়া কাপ

শ্রীলঙ্কায় জুনে হওয়ার কথা ছিল এশিয়া কাপ টি-টোয়েন্টি। কিন্তু দেশটিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় তা স্থগিত করার কথা জানিয়েছে আয়োজক সংস্থার এক শীর্ষস্থানীয় কর্মকর্তা।

গত বছর এই আসর পাকিস্তানের বসার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা স্থগিত করা হয়।

আরো পড়ুন:

শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে এই বছরের জুনে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে না।’

তার মতে এই টুর্নামেন্ট ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর মাঠে গড়াতে পারে। কারণ আগামী দুই বছরের জন্য অধিকাংশ দলই তাদের সূচি চূড়ান্ত করে ফেলেছে।

ডি সিলভা আরও বলেছেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিল শিগগিরই আনুষ্ঠানিকভাবে স্থগিতের ঘোষণা দিতে যাচ্ছে।

গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ এশিয়া জুড়ে করোনার সংক্রমণ বাড়ছে। এই অঞ্চলের বেশ কয়েকটি দেশ বিমান চলাচল নিষিদ্ধ করেছে। শ্রীলঙ্কা বুধবার দেশটিতে ১০ দিনের জন্য ফ্লাইট বন্ধ করে দিয়েছে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়