ঢাকা     বুধবার   ১০ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এবার আইসিসি প্লেয়ার অব দ্যা মান্থে বাংলাদেশের দুজন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০১, ১০ জুন ২০২৬   আপডেট: ২০:২২, ১০ জুন ২০২৬
এবার আইসিসি প্লেয়ার অব দ্যা মান্থে বাংলাদেশের দুজন

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হয়েছিলেন বাংলাদেশের নাহিদ রানা। এবার মে মাসে বাংলাদেশের দুই ক্রিকেটার পেয়েছেন মনোনয়ন। বাংলাদেশের জুটি তাইজুল ইসলাম ও মুশফিকুর রহিম মে মাসের আইসিসি পুরুষদের প্লেয়ার অব দ্যা মান্থ পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন। তাইজুল ও মুশফিক পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্স করেছেন। যেখানে বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজ জয় করে। তাদের সঙ্গে আছেন নেপালের অলরাউন্ডার দীপন্দ্র সিং আইর। 

অন্যদিকে নারীদের বিভাগে ইংল্যান্ডের পেসার লওরেন বেল, পাকিস্তানের ব্যাটার গুল ফিরোজা ও নিউজিল্যান্ডের ব্যাটার ম্যাডি গ্রিন মনোনয়ন পেয়েছেন। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা সিরিজে তাইজুল বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট পেয়েছেন। ১৯.৬১ গড়ে মোট ১৩টি উইকেট নেন। সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ১২০ রানে ৬ উইকেট ছিল তার সেরা বোলিং। বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম পাকিস্তানের বিপক্ষে সিরিজে ৬৩.২৫ গড়ে ২৩৫ রান করে সিরিজসেরা নির্বাচিত হন। ২১ বছরের ক্যারিয়ারে প্রথমবার সিরিজ সেরা হয়েছেন তিনি। তার গুরুত্বপূর্ণ ইনিংসগুলোর মধ্যে ছিল প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭১ রান এবং দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩৭ রানের অসাধারণ শতক। 

নেপালের আইর কীর্তিপুরে অনুষ্ঠিত আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ লীগ-২ ম্যাচগুলোতে উজ্জ্বল পারফরম্যান্স করেন। ইউএইর বিপক্ষে ১০০ রান করেন এবং ছয়টি ওয়ানডেতে ৪৯.৮০ গড় ও ১১০.৬৬ স্ট্রাইক রেটে মোট ২৪৯ রান সংগ্রহ করেন। এছাড়া তিনি ৪.৫২ ইকোনমি রেটে ৮টি উইকেট নেন, যার মধ্যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৪ রানে ৪ উইকেট ছিল তার সেরা বোলিং।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়