ঢাকা     বুধবার   ১০ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মার্কিন ঘাঁটিগুলোতে হামলার জন্য নতুন ধরনের ড্রোন ব্যবহার করেছে ইরাান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ১০ জুন ২০২৬   আপডেট: ২১:০৪, ১০ জুন ২০২৬
মার্কিন ঘাঁটিগুলোতে হামলার জন্য নতুন ধরনের ড্রোন ব্যবহার করেছে ইরাান

ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে , বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি এবং মার্কিন বাহিনীর একটি কৌশলগত রাডার সাইটে হামলা চালানোর সময় ইরানি বাহিনী এক নতুন ধরনের ড্রোন ব্যবহার করেছে।

আরো পড়ুন:

একটি ‘নির্ভরযোগ্য সামরিক সূত্রের’ বরাত দিয়ে বুধবার (১০ জুন) ফার্স জানিয়েছে, “সেনাবাহিনী আজকের হামলায় একটি নতুন ড্রোন ব্যবহার করেছে।”

সংস্থাটি আরো জানায়, “এর আগে, ইরানি সামরিক সূত্রগুলো এও ঘোষণা করেছিল যে, ইরানের সশস্ত্র বাহিনীর দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর প্রায় ৭০ শতাংশ লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হেনেছে।”

প্রসঙ্গত, হরমুজ প্রণালির আশেপাশে ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে বুধবার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইরান। এর পরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, তেহরান যদি চুক্তিতে স্বাক্ষর করতে রাজি না হয়, তবে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু লক্ষ্য করে নতুন হামলার নির্দেশ দেবেন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়