ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফের জুটিবদ্ধ হচ্ছেন আয়ুষ্মান-ভূমি

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ৩ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফের জুটিবদ্ধ হচ্ছেন আয়ুষ্মান-ভূমি

আয়ুষ্মান খুরানা ও ভূমি পেডনেকার

বিনোদন ডেস্ক: দম লাগাকে হ্যায়সা, শুভ মঙ্গল সাবধান সিনেমার পর আবারো জুটিবদ্ধ হতে যাচ্ছেন আয়ুষ্মান খুরানা ও ভূমি পেডনেকার। অমর কৌশিক পরিচালিত বালা সিনেমায় তৃতীয়বারের মতো জুটি বাঁধবেন তারা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সিনেমা প্রসঙ্গে সংবাদমাধ্যমটিতে আয়ুষ্মান বলেন, ‘ভূমি ও আমার মধ্যে রসায়ন খুব ভালো, এর কারণ আমাদের দুজনের মধ্যে সম্পর্ক এবং আমি অত্যন্ত আনন্দিত দর্শক আমাদের আগের দুটি সিনেমা পছন্দ করেছে, যেগুলো হিট ছিল। হিট জুটি হওয়ায় ভালো কাজের বাড়তি চাপ থাকে কিন্তু আমি আত্মবিশ্বাসী সিনেমার চিত্রনাট্য পুরো বিশ্বের দর্শককে এর সঙ্গে ‍যুক্ত করবে কারণ এর গল্পটাই এমন। ভূমি অসাধারণ প্রতিভাবান একজন অভিনেত্রী এবং তার সঙ্গে কাজ করাটা খুবই আনন্দদায়ক। আমরা এর আগে দর্শকদের মজার সিনেমা উপহার দিয়েছি। গল্পের কারণে বালা সিনেমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। আশা করছি আমাদের একসঙ্গে তৃতীয় সিনেমাটিও দর্শক পছন্দ করবেন।’

অন্যদিকে ভূমি বলেন, ‘জীবনঘনিষ্ঠ সিনেমাগুলো আমি ও আয়ুষ্মান খুবই পছন্দ করি এবং তৃতীয়বারের মতো তার সঙ্গে জুটিবদ্ধ হতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। আগের দুটি সিনেমায় দর্শক আমাদের পছন্দ করেছেন এবং আমি আত্মবিশ্বাসী বালা সিনেমার মাধ্যমে দর্শকদের আরো আনন্দ দিতে পারব। দর্শক আমাদের কাছে মজার ছবি প্রত্যাশা করেন এবং বালা সিনেমাটিতেও সমাজের গৎবাঁধা বিষয়গুলো কৌতুকের মাধ্যমে তুলে ধরা হবে। আয়ুষ্মান একজন চমৎকার অভিনেতা এবং সে আমার মধ্যে থেকে সেরাটাই বের করে আনে। সিনেমাটি শুরুর অপেক্ষায় আছি।’

আয়ুষ্মান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বাধাই হো। মুক্তির অপেক্ষায় আছে এ অভিনেতার ড্রিম গার্লআর্টিকেল ১৫। অন্যদিকে ভূমির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সঞ্চিরিয়া। বর্তমানে ডলি কিটি অউর ওহ চমকতে সিতারা, ষাড় কি আঁখ, পতি পত্নী অউর ওহ এবং একটি ভৌতিক ঘরানার সিনেমা নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী।



রাইজিংবিডি/ঢাকা/৩ মে ২০১৯/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়