ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বন্ধু থেকে দ্বন্দ্ব, সিনেমা থেকে ইরানিকে কেন বাদ দেন রেখা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ১০ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৮:৫৪, ১০ ফেব্রুয়ারি ২০২৬
বন্ধু থেকে দ্বন্দ্ব, সিনেমা থেকে ইরানিকে কেন বাদ দেন রেখা?

ভারতীয় সিনেমার বরেণ্য দুই অভিনেত্রী রেখা ও অরুণা ইরানি। আলাদা আলাদাভাবে অসংখ্য সিনেমায় যেমন অভিনয় করেছেন, আবার একসঙ্গেও অনেক সিনেমায় দেখা গেছে তাদের। ব্যক্তিগত জীবনেও তারা ভালো বন্ধু। কিন্তু ‘মঙ্গলসূত্র’ সিনেমা থেকে ইরানিকে বাদ দিয়েছিলেন রেখা। তারপর তৈরি হয় দ্বন্দ্ব। র্দীঘ সময় পর এসব বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন ইরানি। 

জুমকে দেওয়া সাক্ষাৎকারে অরুণা ইরানি বলেন, “এ নিয়ে আবার কী ভাবব? ও তো আমার খুব ভালো বন্ধু ছিল। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, ‘তুমি কেন আমাকে ‘মঙ্গলসূত্র’ সিনেমা থেকে বাদ দিলে? জবাবে ও বলল, ‘দেখো বোন, আমি তোমাকে বাদ দিয়েছি তার কারণ হলো—চরিত্রটা খুব এজি ছিল।” 

আরো পড়ুন:

পরের ঘটনা বর্ণনা করে অরুণা ইরানি বলেন, “আমি ওকে জিজ্ঞেস করলাম, ‘এজি’-এর মানে কী? তখন আমি শব্দটার অর্থই বুঝতাম না। ও বলল, ‘তুমি যদি এই চরিত্রটাকে একটু আবেগপ্রবণ করে ফেল, তাহলে সিনেমাটিতে ভ্যাম্পের মতো দেখাত। তাই আমি বলেছিলাম, ওকে নিও না।’ আমি তখন বললাম, তুমি আমাকে ফোন করে জানাতে পারতে, এভাবে কেন করলে? জবাবে ও বলল, ‘তোমাকে বলার মতো সাহস হয়নি বোন।”

বিষয়টি নিয়ে দূরত্ব তৈরি হলেও তা মনে পুষে রাখেননি অরুণা ইরানি। বরং সবকিছু ভুলেও গেছেন। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “এই ঘটনায় আমার কিছুই নষ্ট হয়নি। ভালোই হয়েছে সিনেমাটি ভালো চলেনি। আমরা পরবর্তীতে আমরা অনেক সিনেমায় একসঙ্গে কাজ করেছি। আমরা দু’জনই তেলুগু ছিলাম, তাই সেটে প্রায়ই নিজেদের ভাষায় অন্যদের নিয়ে কথা বলতাম।”

রেখা ছাড়াও ‘মঙ্গলসূত্র’ সিনেমার মুখ্য চরিত্র রূপায়ন করেন অনন্ত নাগ ও প্রেমা নারায়ণ। এটি পরিচালনা করেন বিজয় বি। ১৯৮১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি।  

অরুণা ইরানি ও রেখা একসঙ্গে বেশ কিছু সিনেমায় কাজ করেছেন। এ তালিকায় রয়েছে—‘নাগিন’ (১৯৭৬), ‘জানি দুশমন’ (১৯৭৯), ‘বুলন্দি’ (২০০০) প্রভৃতি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়