ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভারতে যুদ্ধবিমান মিগ-২১ বিধ্বস্ত

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ৮ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে যুদ্ধবিমান মিগ-২১ বিধ্বস্ত

রাইজিংবিডি ডেস্ক : ভারতের রাজস্থানে যুদ্ধবিমান মিগ-২১ বিধ্বস্ত হয়েছে।

শুক্রবার বিকেলে রাজস্থান রাজ্যের বিকেনার জেলায় এ দুর্ঘটনা ঘটে। তবে পাইলট নিরাপদে দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

এনডিটিভি জানায়, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিস (এনএএল) থেকে বিমানটি আকাশে উড়েছিল। প্রাথমিকভাবে জানা গেছে, পাখির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

আনন্দবাজার জানায়, শুক্রবার বিকেলে নাল থেকে মিগ-২১ রুটিনমাফিক আকাশে উড়েছিল। কিন্তু কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বিমান থেকে ‘ইজেক্ট’ (চলন্ত অবস্থায় প্যারাসুট নিয়ে নেমে আসা) করতে বাধ্য হন পাইলট।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সঙ্গে আকাশ লড়াইয়ের সময় ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ-২১ বিধ্বস্ত হয়।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ মার্চ ২০১৯/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়