ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাকিবকে ছাড়া গেল বাংলাদেশ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৭, ১ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাকিবকে ছাড়া গেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: মাশরাফি, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহকে সাত সকালে পাওয়া গেল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।  মুস্তাফিজ, সৌম্য, লিটন, তাসকিন, মিরাজদেরও দেখা গেল।  আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে বিশ্বকাপে অংশ নিতে খেলোয়াড়, টিম ম্যানেজম্যান্ট, ম্যানেজার, সাপোর্টিং স্টাফসহ ৩০ জনের বিশাল বহর রওনা দিল আজ সকালে।



বিমানবন্দরে উপস্থিত গণমাধ্যমকর্মী ও উৎসুক জনতার চোখ ছিল দলের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের দিকে। কিন্তু পাওয়া গেল না তাকে। জানা গেল, দলের সঙ্গে যাওয়া হচ্ছে না সাকিবের।  সপরিবারে সন্ধ্যা সাড়ে ৭টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রওনা হবেন সাকিব।  তার একক যাত্রার পেছনে বড় কোনো কারণ নেই। যে ফ্লাইটে আজ পুরো দল একসঙ্গে ডাবলিন যাচ্ছে সেই ফ্লাইটে স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মেয়ে আলাইনার জন্য টিকিট পাননি সাকিব। তাই বাধ্য হয়েই তার টিকিট বাতিল করতে হয়েছে।

বিশ্বকাপ স্কোয়াডের ১৪ সদস্যের সঙ্গে আয়ারল্যান্ড যাচ্ছেন তাসকিন, নাঈম ও ইয়াসির। শেষ মুহূর্তে ত্রিদেশীয় সিরিজে ডাক পাওয়া ফরহাদ রেজা রওনা দিয়েছেন গতকাল রাতে।



ডাবলিনে ৫ মে থেকে শুরু হবে আয়ারল্যান্ড-বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ। এদিন বাংলাদেশের ম্যাচ না থাকলেও আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফির দল। ৭ মে বাংলাদেশের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।



রাইজিংবিডি/ঢাকা/১ মে ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়